আমাদের কথা

আমাদের কথা 

 

www.shikshabd.blogspot.comবাংলা ভাষায় মুক্ত জ্ঞানের প্রকাশ ও বিকাশের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম।
এখানে বাংলা ভাষায় নানা বিষয়ে অনলাইন সমস্যা সমাধান দেয়া হবে, যা হবে সবার জন্য উন্মুক্ত। যে কেউ সম্পূর্ণ বিনা মূল্যে এখানে নানা বিষয় শিখতে পারবেন।
২০১৫ সালের ১লা জানুয়ারি থেকে আমাদের এই  যাত্রা শুরু হয়েছে। এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবার ভিত্তিতে পরিচালিত একটি অবাণিজ্যিক প্ল্যাটফর্ম।

বিস্তারিত তথ্যের জন্য

www.shikshabd.blogspot.com সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকলে প্রতিষ্ঠাতা মোঃ আল আমিন- কে সরাসরি ইমেইল করুন। md.e.alamin@gmail.com এই ঠিকানায়।

প্রতিষ্ঠাতা


মোঃ আল আমিন

পরিচিতি: আমি পেশায় ও নেশায় একজন ওয়েব ডিজাইন এবং ডেভোলপার। বর্তমানে ওয়েব ডিজাইন এবং ডেভোলপার সহো SEO এর কাজ করছি এবং পাশাপাশি লেখাপড়া করছি।
বাংলাদেশের একটে সনামধন্য প্রতিষ্ঠান থেকে  ওয়েব ডিজাইন এবং ডেভোলপ এবং SEO  এর কাজ শিখি। তার পর ঐ প্রুতিষ্ঠানের  ওয়েব ডিজাইন এবং ডেভোলপার হিসাবে শুরু করি ২০১৩ সালে। 

বাংলায় জ্ঞানের বিকাশ ঘটানো আমার দীর্ঘকালের স্বপ্ন। বাংলা বিভিন্ন শিক্ষামূলোক সাইটে  কাজ করছি বছোর দু-এক থেকে, Accountingbookbd সাইটটিতে সব রকমের জ্ঞান বিজ্ঞানের ভাণ্ডার গড়ে তোলাটাই আমার লক্ষ্য।
ধন্যোবাদ সবাইকে। 


শিক্ষকদের তালিকা

ওয়েবসাইট:
পরিচিতি: আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে BBA শেস করেছি ২০১৩ সালে। একটি প্রুতিষ্ঠানের হিসাববিঞ্জানের শিক্ষক হিসেবে কমজীবনের সূচনা হয় ২০১০ সাল থেকে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে MBA করতেছি এবং  মাধ্যমিক বিদ্যালয়ের হিসাববিঞ্জানের শিক্ষক হিসবে আছি।
ওয়েবসাইট:
পরিচিতি:আমি আলী হায়দার খান; জন্ম ও বেড়ে ওঠা ইটকাঠ – জনস্রোতের ঢাকায়। ঢাকার বিভিন্ন স্কুলে পড়াশোন শেষে এসএসসি দিয়েছি লালমাটিয়া বয়েজ স্কুল থেকে আর এইচএসসি নটর ডেম কলেজ থেকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে ব্যবসা প্রশাসনে (BBA) স্নাতক সম্পন্ন করেছি । বর্তমানে বেশ কিছুদিন যাবৎ একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছি এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইন্সটিটিউট – IBA তে MBA করছি ।
মুক্তজ্ঞানের সাথে আমার সখ্য ২০০৪ সাল থেকে, যখন আমি প্রথম উইকিপিডিয়ার সাথে পরিচিত হই এবং এরই ধারাবাহিকতায় একসময় উইকিপিডিয়ার অবদানকারী হয়ে উঠি। আমি উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টার এর একজন প্রতিষ্ঠাতা ও ট্রেজারার। উইকিমিডিয়া ফাউন্ডেশনের সাথেও এখন সম্পৃক্ত আছি । প্রকৃতি আমার কাছে অতি প্রিয়, বিশেষ করে পাহাড় আর বনজঙ্গলে ঘুরে বেড়াতে খুবই ভাল লাগে । তাই আমি সময়-সুযোগ পেলেই হুটহাট বেড়িয়ে পড়ি। ।

ওয়েবসাইট:
পরিচিতি: বায়েস আহমেদ ২০০৮ সালের জানুয়ারি মাসে বুয়েটের ‘নগর ও অঞ্চল পরিকল্পনা’ বিভাগ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। এরপর উনি ২০১১ সালের মার্চ মাসে ‘European Commission’-এর ‘Erasmus Mundus’ বৃত্তি নিয়ে ইউরোপের জার্মানি, স্পেন ও পর্তুগাল থেকে ‘Geospatial Technologies’-এ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
‘GIS’, ‘Remote Sensing’ এবং ‘Spatial Analysis’ বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় সাময়িকীতে উনার বেশ কয়েকটি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বর্তমানে উনি বাংলাদেশে, একটি আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানে, কর্মরত আছেন। এছাড়াও ‘GIS’-এর প্রশিক্ষক হিসাবেও উনার অভিজ্ঞতা আছে।

ওয়েবসাইট:
পরিচিতি: আমি ১৯৯৭ সালে ফরিদপুর জিলা স্কুল থেকে এসএসসি এবং ১৯৯৯ সালে নটরডেম কলেজ থেকে এইচ এস সি পাশ করি। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ভর্তি হয়ে বি ফার্ম পাশ করি এবং বিকন ফার্মাসিউটিক্যালসের বিপণন বিভাগে যোগ দিই। পরের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগে ভর্তি হই এবং একই সঙ্গে চাকুরী বদল করে স্কয়্যার ফার্মাসিউটিক্যালস এর আন্তর্জাতিক বিপণন বিভাগে যোগ দিই। ২০০৭ সালের দ্বিতীয়ার্ধে আমি কর্পোরেট থেকে অ্যাকাডেমিয়া জগতে সরে আসি এবং একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি বিভাগে শিক্ষক হিসাবে যোগ দিই। ২০০৮ সালের অগাস্ট মাসে আমি যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক ইউনিভার্সিটিতে পিএইচডি করতে চলে আসি। আমার গবেষণার ক্ষেত্র হলো নিউরোসায়েন্স। মৃত্যুরত নিউরন কর্তৃক নিউরোলাইসিন নামক একটি এনজাইমের অতিরিক্ত উৎপাদন হলো আমার গবেষণার মূল বিষয়।
অনার্স পড়ার সময় আমি একটি ভারতীয় আইটি প্রতিষ্ঠানের কাছ থেকে পূর্ণ বৃত্তি লাভ করি, যার মাধ্যমে তাদের ঢাকাস্থ ক্যাম্পাস থেকে আমি আইটি এর উপরে একটি তিন বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন করি। ওয়েবসাইট ডেভেলোপার ও প্রোগ্রামার হিসাবে বিশ্ববিদ্যালয় জীবনে আমি অনিয়মিত ভাবে কিছু বেতনভুক্ত কাজ করেছিলাম। তবে দীর্ঘদিন চর্চা থেকে দূরে থাকার কারণে আজ অনেক কিছুই ভুলে গেছি।
২০০৭ সালের জানুয়ারীতে জিআরই পরীক্ষা দিয়ে যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করছি, তখন আমি লক্ষ্য করি যে, বাংলাদেশী তরুণদের জন্যে পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং টিউটোরিং ও সঠিক কাউন্সেলিং সেবা সম্পন্ন প্রতিষ্ঠানের যথেষ্ট অভাব রয়েছে। এই তাড়না বোধ থেকেই কয়েকজন সমমনা বন্ধুকে নিয়ে আমি স্ব উদ্যোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণদের নিয়ে সেমিনার ইত্যাদির মাধ্যমে তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা সম্পর্কে সচেতনতা সৃষ্টি আন্দোলন শুরু করি। যুক্তরাষ্ট্রে আসার আগ পর্যন্ত দেড় বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক স্টুডেন্ট ও শিক্ষককে আমি প্রত্যক্ষভাবে জিআরই পরীক্ষার জন্যে প্রস্তুতি নিতে অথবা কাউন্সেলিং এর মাধ্যমে উপকার করতে চেষ্টা করেছি। অনেকের কাছে জিআরই মামুন প্রতীকী নামে শুধু এ কারণেই আমি পরিচিত।
আমার ভবিষ্যত পরিকল্পনার এক বড় অংশ জুড়ে ব্যক্তি মামুন রশিদ নয়, বরং আমার দেশের উচ্চশিক্ষিত তরুণ সমাজ। আমি স্বপ্ন দেখি একটি মানবহিতৈষী প্রকল্পের, যেখানে দেশের ও যুক্তরাষ্ট্রের প্রফেশনাল ও একাডেমিক পর্যায়ের সবার মধ্যে একটি দৃঢ় নেটওয়ার্ক থাকবে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে সবাই নি:স্বার্থ ভাবে একে অন্যের উপকারে আসবে। যুক্তরাষ্ট্রের মেধাস্রোতে ভারত ও চীনাদের চেয়ে অনেক পিছিয়ে থাকা আমার দরিদ্র মাতৃভূমির জন্যে একদিন কিছু একটা করতে পারবো এই সুখস্বপ্নই আমাকে প্রতি মুহূর্তে সামনে এগিয়ে যেতে প্রেরণা দেয়।

ওয়েবসাইট:
পরিচিতি: আমি নাজমুল হক রাসেল। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে নগর ও গ্রামীন পরিকল্পনা বিভাগে স্নাতক করেছি ২০০৫ সালে। পরিবেশ উন্নয়ন জগতে পদচারনা তখন থেকেই। ২০১০ সালে বেলজিয়ামের মুক্ত বিশ্ববিদ্যালয় বা Free University Brussel থেকে “মানবিক প্রতিবেশ বা Human Ecology” মাস্টার্স শেষ করি। বাংলাদেশের সবচেয়ে বড় জলবায়ু অভিযোজন গবেষনা প্রকল্পের (www.arcab.org) শুরু থেকেই সমন্বয়ক হিসাবে দায়িত্ত্ব পালন করি (২০১০-২০১২) সময়কালে। ২০১২ এ এসে নিজের PhD করেছি জাতিসঙ্ঘ বিশ্ববিদ্যালয়, বন, জার্মানীতে। বিষয় “প্রাকৃতিক দুর্জোগের বিরুদ্ধে প্রতিরোধক্ষম ইউরোপিয়ান শহর”।

ওয়েবসাইট:
পরিচিতি: বর্তমানে কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ে Earth and environmental science এ Ph.D ডিগ্রীর জন্য গবেষনা করতেছি। আমার Ph.D গবেষনার বিষয় ভূমির ব্যাবহারের পরিবর্তনের ফলে আবহাওয়া ও জলবায়ুর কি পরিবর্তন সাধিত হয় তা নিয়ে।২০০৯ সালে ইউনেস্কো ও অন্তর্জাতিক পরমানু শক্তি সংস্হার (IAEA) একটা পূর্ন বৃত্তি নিয়ে ইটালির The Abdus Salam International Centre for Theoretical Physics (ICTP) থেকে Earth System Physics এ এক বছরের Post Graduate Diploma সম্পন্ন করেছি। পদার্থ বিদ্যায় অনার্স (২০০৬) ও মাস্টার্স (২০০৮) ডিগ্রী অর্জন করেছি শাহ্‌ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে।

ওয়েবসাইট:
পরিচিতি: পেশায় আমি তড়িৎ প্রকৌশলী। পড়াশোনা তড়িৎ প্রকৌশলের কন্ট্রোল (নিয়ন্ত্রন) , কমিউনিকেশন (যোগাযোগ) এবং সিগন্যাল প্রসেসিং (সংকেত নিয়ন্ত্রন) শাখায় হলেও বর্তমানে আমি একটি পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বিদ্যুত বন্টন ও বৈদ্যুতিক যন্ত্রপাতির নির্ভরশীলতা (Reliability) নিয়ে কাজ করছি।
এই সংক্ষিপ্ত কোর্সে আমি তড়িৎ প্রকৌশলের খুবই প্রাথমিক কিছু ধারণা ও উপকরণ তুলে ধরবার চেষ্টা করবো।

ওয়েবসাইট:
পরিচিতি:

ওয়েবসাইট:
পরিচিতি: তথ্যপ্রকৌশলী হিসাবে যুক্তরাষ্ট্রে কর্মরত। শিক্ষাগত জীবনে ইলেক্ট্রিকাল (ব্যাচেলর্স — লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি, মাস্টার্স — ভার্জিনিয়া টেক) ও কম্পিউটার (মাস্টার্স — ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনা) বিজ্ঞানে প্রাতিষ্ঠানিক ভাবে শিক্ষিত। আগ্রহের বিষয়ঃ খেলাধূলা, ব্লগিং, আলস্য।
.................................................
ওয়েবসাইট:
পরিচিতি: আমি চমক হাসান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ কৌশলে বিএসসি শেষ করে যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনাতে পিএইচডি শুরু করেছি। আমার গবেষণার বিষয় মূলত মেটাম্যাটেরিয়াল ব্যবহার করে ব্রডব্যান্ড অ্যান্টেনা এবং সেন্সর ডিজাইন । আমাকে যেকোন ডিজাইনেই ইলেক্ট্রোম্যাগনেটিকস ব্যবহার করতে হয়। তাই মূলত ইলেক্ট্রোম্যাগ্নেটিকস পড়াতে চেয়েছিলাম শুরুতে। কিন্তু ইলেক্ট্রোম্যাগনেটিকস বুঝতে ভেক্টর ক্যালকুলাস সম্বন্ধে ভালো ধারণা থাকা দরকার। আর তারও আগে জানা দরকার ক্যালকুলাস আসলে কী। সেই চিন্তা থেকেই ক্যালকুলাস দিয়ে শুরু করছি। এরপর ভেক্টর ক্যালকুলাস এবং তারপর ইলেক্ট্রোম্যাগনেটিকস এ যাওয়া যাবে।

ওয়েবসাইট:
পরিচিতি: ড. মশিউর রহমান একজন তড়িৎ প্রকৌশলী। জাপানের মনবুশো স্কলারশিপের আমন্ত্রণে জাপানে অনার্স ও মাস্টার্স শেষ করেন তয়োহাসি ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে। ২০০৫ সনে জাপানে পদার্থ বিদ্যায় পিএইচডি ডিগ্রী সমাপ্ত করে আমেরিকার মার্শাল বিশ্ববিদ্যালয়ে পোস্টগ্রাজুয়েট করেন। ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও কম্পিউটার সাইন্স বিভাগে পড়িয়েছেন। বর্তমানে সিঙ্গাপুরে সরকারী গবেষণাগারে বৈজ্ঞানিক হিসাবে কর্মরত। কাজের পাশাপাশি বিজ্ঞানী.org এর সম্পাদনা করেন। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে লিখতে ভালোবাসেন।

ওয়েবসাইট:
পরিচিতি: কেমিকৌশল নিয়ে পড়াশুনা বুয়েট (বিএসসি) এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে (পিএইচডি)। বর্তমানে মার্কিনযুক্তরাস্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পিএইচডিপরবর্তী গবেষক হিসেবে কর্মরত। গবেষণার প্রধান বিষয়ঃ তেল ও গ্যাস শিল্প, কার্বন নিঃস্বরন ও প্রতিকার, উৎকর্ষায়ণ (Optimization), এবং কারখানা নকশা (process design)। প্রধান শখ বই পড়া, ব্লগিং এবং সিনেমা দেখা।

...........................................
ওয়েবসাইট:
লেকচারের তালিকা
পরিচিতি: আমি টরন্টো বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার জেনেটিক্স এর একজন পিএইচডি ছাত্র। কাজ করছি ম্যালেরিয়া জীবাণুর একধরনের প্রোটিন নিয়ে। আমার কাজ মূলতঃ এক্স-রে ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে প্রোটিনের গঠন নির্ণয়, এর সঙ্গে ম্যালেরিয়া রোগের সম্পর্ক নির্ধারণ এবং ঔষধ তৈরিতে সহায়তা করা ইত্যাদি বিষয়ের উপর। স্নাতক এবং মাস্টাসর্ ডিগ্রী অজর্ন করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনুজীববিজ্ঞান নিয়ে। আমার বতর্মান ল্যাব এর ওয়েবসাইটে ঢু মেরে দেখতে পারেন এখানে: www.thesgc.org
এখানে পড়াচ্ছি প্রোটিনের গাঠনিক জীববিজ্ঞান কোসর্টি। তবে ভবিষ্যতে প্রাথমিক জেনেটিক্স এবং ক্লোনিং নিয়ে দুইটি কোসর্ পড়ানোর ইচ্ছা আছে।