দাওপ্রভু সান্তনা-
--জসীমউদ্দীন
দাওগো প্রভু সান্ত্বনা দাও অধমের হৃদয়,
দাও মুছে সব গুনাহখাতা তোমারি দয়ায়।
দাও মুছে সব গুনাহখাতা তোমারি দয়ায়।
শয়তানী ওয়াছওছায় আমি নফছের ধোকায় পরে,
রাশি রাশি গুনাহ ও পাপ করছি জীবন ভরে।
দাও মাফি দাও পাপ ক্ষমা দাও তোমারি কৃপায়।।
রাশি রাশি গুনাহ ও পাপ করছি জীবন ভরে।
দাও মাফি দাও পাপ ক্ষমা দাও তোমারি কৃপায়।।
লালন পালন ভরণ সৃজন সবি তোমার হাতে,
রাজ্য হারায় রাজ্য ফের পায় তোমার ইশারাতে।
জিন্দাকে দাও মউত তুমি মাইয়্যেত কে জিন্দায়।।
রাজ্য হারায় রাজ্য ফের পায় তোমার ইশারাতে।
জিন্দাকে দাও মউত তুমি মাইয়্যেত কে জিন্দায়।।
তোমার হুকুম খিলাফ করেও নিয়ামত সব পাই,
তোমার পরম করুনার ই নাইযে সীমা নাই।
হও খুশি হও চাইলে সবাই তোমারি সহায়।।
তোমার পরম করুনার ই নাইযে সীমা নাই।
হও খুশি হও চাইলে সবাই তোমারি সহায়।।